মঙ্গলগ্রাম উচ্চ বিদ্যালয় পাবনা জেলার সাথিয়া থানা করমজা ইউনিয়নের অন্তর্গত। বিদ্যালয়টি ০১-১০-১৯৯৪ইং সালে স্থাপিত হয়। বিদ্যালয়টি ০১-০১-১৯৯৮ইং সালে স্বীকৃতি লাভ করে ২০০২ সালে অষ্টম শ্রেনী ও ২০১০ইং সালে নবম-দশম শ্রেনী M.P.O ভূক্ত।
প্রতিবছর প্রাথমিক সমাপনী পরীক্ষায়, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফল খুবই সন্তোষজনক ।
অত্র বিদ্যালয়টির বেশ কিছু সংখ্যক শিক্ষক/শিক্ষিকা জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছেন। এছাড়াও জাতীয় পর্যায়ে সঙ্গীত, নৃত্য , রচনা প্রতিযোগিতায় প্রায় প্রতি বছর অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে পুরস্কৃত হয়েছে ।